২৬৷ (১) বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে নিম্নবর্ণিত পোষ্ট গ্রাজুয়েট অনুষদ থাকিবে, যথা:- (ক) মেডিসিন অনুষদ; (খ) সার্জারী অনুষদ; (গ) বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ; (ঘ) ডেন্টাল অনুষদ; (ঙ) নার্সিং অনুষদ; (চ) বায়ো টেকনোলজি ও বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ; (ছ) মেডিক্যাল টেকনোলজি অনুষদ; (জ) প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদ; (ঝ) বিকল্প চিকিত্সা অনুষদ৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত অনুষদ ছাড়াও চিকিত্সা ও গবেষণা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের অন্য যে কোন অনুষদ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও সংবিধির বিধান সাপেক্ষে এবং একাডেমিক কাউন্সিলের সুপারিশ ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে, গঠন করা যাইবে৷…