২৪৷ (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো- ভাইস-চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) অনুষদসমূহের ডীন; (ঙ) খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানীদের মধ্য হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন ব্যক্তি; (চ) বিভাগসমূহের প্রধানগণ; (ছ) অধিভুক্ত মেডিক্যাল কলেজসমূহের অধ্যক্ষগণের মধ্য হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত চারজন অধ্যক্ষ; (জ) অধিভুক্ত পোষ্ট গ্রাজুয়েট মেডিক্যাল ইনস্টিটিউসমূহের পরিচালকগণের মধ্য হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন পরিচালক; (ঝ) পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য অধিদপ্তর। (২) একাডেমিক কাউন্সিলের যে কোন মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে দুই বত্সর…