২২৷ (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) স্পীকার কর্তৃক মনোনীত জাতীয় সংসদের তিনজন সদস্য; (গ) প্রো-ভাইস-চ্যান্সেলরগণ; (ঘ) কোষাধ্যক্ষ; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক, অনুষদভিত্তিক, পালাক্রমে, মনোনীত দুইজন ডীন; (চ) অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকগণের মধ্য হইতে একজন করিয়া চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন শিক্ষক; (ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন ব্যক্তি যাহারা কোন গবেষণা প্রতিষ্ঠানের সদস্য অথবা চিকিত্সা ক্ষেত্রে মূল্যবান অবদান রাখিয়াছেন; (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত একাডেমিক কাউন্সিলের একজন সদস্য; (ঝ) সরকার কর্তৃক মনোনীত তিন জন সরকারি কর্মকর্তা,…