২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন ফ্যাকাল্টি (Faculty); (খ) “ইনষ্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত কোন ইনষ্টিটিউট; (গ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (ঘ) “এ্যাফিলিয়েটেড বা অধিভুক্ত মেডিক্যাল কলেজ বা ইনস্টিটিউট” অর্থ বাংলাদেশের কোন মেডিক্যাল কলেজ বা ইনস্টিটিউট, যাহা বিশ্ববিদ্যালয়ের সহিত এ্যাফিলিয়েটেড বা অধিভুক্ত; (ঙ) “কর্তৃপক্ষ” অর্থ এই আইনে উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ; (চ) “মঞ্জুরী কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O. No. 10 of 1973); (চচ) “বিভাগ”…