১৷ (১) এই আইন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ নামে অভিহিত হইবে৷ (২) এই আইন- (ক) ১৭ই বৈশাখ, ১৪০৫ মোতাবেক ৩০শে এপ্রিল, ১৯৯৮ তারিখ বলবত্ হইবে; অথবা (খ) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, দফা (ক)-এ নির্ধারিত তারিখের পূর্বে যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে বলবত্ হইবে৷ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ১ এর সংশোধন ৪। উক্ত আইনের ধারা ১ এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।