৯। (১) কাউন্সিলের একটি কার্যনির্বাহী কমিটি থাকিবে। (২) কাউন্সিলের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট এবং কাউন্সিল কর্তৃক নির্বাচিত উহার ৫ (পাঁচ) জন সদস্যসহ মোট ৭ (সাত) জন সদস্য সমন্বয়ে কার্যনির্বাহী কমিটি গঠিত হইবে। (৩) কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট, পদাধিকারবলে, কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট হবেন। (৪) উপ-ধারা (৫) এর বিধান সাপেক্ষে, কাউন্সিলের পরিচালনা ও প্রশাসন কার্যনির্বাহী কমিটির উপর ন্যস্ত থাকিবে, এবং কার্যনির্বাহী কমিটি কাউন্সিল কর্তৃক, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, গৃহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করিবে। (৫) কার্যনির্বাহী কমিটি উহার ক্ষমতা প্রয়োগ ও…