৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিল এর ক্ষমতা ও দায়িত্ব হইবে নিম্নরূপ, যথাঃ- (১) বাংলাদেশের মেডিকেল প্রতিষ্ঠান ও ডেন্টাল প্রতিষ্ঠানসমূহ এবং উক্ত প্রতিষ্ঠানসমূহ কর্তৃক প্রদত্ত মেডিকেল চিকিৎসা-শিক্ষা ও ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্বীকৃতি প্রদান; (২) বাংলাদেশের বাহিরে অবস্থিত মেডিকেল প্রতিষ্ঠান ও ডেন্টাল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মেডিকেল চিকিৎসা-শিক্ষা ও ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্বীকৃতি প্রদান; (৩) অন্য কোন দেশের মেডিকেল কাউন্সিল অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত আলোচনার মাধ্যমে সে দেশের মেডিকেল চিকিৎসা-শিক্ষা ও ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বিষয়ে পারস্পরিক ভিত্তিতে স্বীকৃতি…