৪। (১) কাউন্সিল নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ (ক) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত আটজন সংসদ-সদস্য; (খ) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, পদাধিকারবলে; (গ) ভাইস-চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, পদাধিকারবলে; (ঘ) মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, পদাধিকারবলে; (ঙ) মহাপরিচালক,পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পদাধিকারবলে; (চ) মহাপরিচালক, সেনাবাহিনী মেডিকেল সার্ভিসেস অধিদপ্তর, পদাধিকারবলে; (ছ) পরিচালক, চিকিৎসা-শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন, পদাধিকারবলে; (জ) পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন, পদাধিকারবলে; (ঝ) পরিচালক, নার্সিং সার্ভিসেস,…