৩৮। (১) এতদ্বারা মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ১৯৮০ (১৯৮০ সনের ১৬ নং আইন) এর ইংরেজী ও বাংলা পাঠ, অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, রহিত করা হইল। (২) উক্ত আইন রহিত হইবার সঙ্গে সঙ্গে- (ক) উহার অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল, অতঃপর বিলুপ্ত কাউন্সিল বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত কাউন্সিল এর তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং উক্ত সম্পত্তিতে বিলুপ্ত কাউন্সিল এর যাবতীয় অধিকার স্বত্ব ও স্বার্থ কাউন্সিল এর উপর ন্যস্ত হইবে; (গ) বিলুপ্ত কাউন্সিল এর সকল ঋণ, দায়-দায়িত্ব এবং উহার দ্বারা বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি যথাক্রমে কাউন্সিল এর…