২৪। (১) ধারা ১৮, ১৯ বা ২০ এর অধীন নিবন্ধনকৃত ও রেজিস্টারভুক্ত হইবার যোগ্যতা থাকা সত্ত্বেও, কাউন্সিল কোন ব্যক্তির নাম নিবন্ধন ও রেজিস্টারভুক্ত করিতে অসম্মত হইলে বা নিবন্ধতকৃত ব্যক্তির নাম সংশ্লিষ্ট রেজিস্টার হইতে প্রত্যাহার করিলে, উহা লিখিতভাবে, উক্তরূপ অসম্মতি জ্ঞাপন বা প্রত্যাহারের ৯০ (নববই) দিনের মধ্যে, সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাইতে হইবে, এবং সংক্ষুদ্ধ ব্যক্তি উক্ত সিদ্ধান্ত প্রদানের ৬০ (ষাট) দিনের মধ্যে সরকারের নিকট আপীল করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন সংক্ষুদ্ধ ব্যক্তি আপীল করিলে, সরকার, কাউন্সিল কর্তৃক উক্ত অসম্মতি প্রদান বা, ক্ষেত্রমত, নাম প্রত্যাহারের কারণসমূহ বিবেচনার পর,…