২৩। (১) এই আইনের অধীন নিবন্ধিত কোন পেশাদার মেডিকেল চিকিৎসক, ডেন্টাল চিকিৎসক বা মেডিকেল সহকারী এই আইনের কোন বিধান লংঘন বা নির্ধারিত পেশাগত আচরণ বা নীতিমালার কোন বিধান লংঘনের কারণে দোষী সাব্যস্ত হইলে, কাউন্সিল উক্ত ব্যক্তির নিবন্ধন বাতিলক্রমে সংশ্লিষ্ট রেজিস্টার হইতে তাহার নাম প্রত্যাহার করিতে পারিবে। (২) কাউন্সিল, উহার বিবেচনাক্রমে, উপ-ধারা (১) এর অধীনে নিবন্ধন বাতিলকৃত ও রেজিস্টার হইতে প্রত্যাহারকৃত ব্যক্তির নাম এই আইনের বিধান অনুসারে পুনরায় নিবন্ধন ও রেজিস্টারভুক্ত করিতে পারিবে।