২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’অনুমোদিত হাসপাতাল’’ অর্থ সরকার এবং কাউন্সিল কর্তৃক অনুমোদিত কোন হাসপাতাল বা এইরূপ অন্য কোন প্রতিষ্ঠান যাহাতে কোন ব্যক্তি তাহার চিকিৎসা-শিক্ষা যোগ্যতা অর্জনের পূর্বে তাহার পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত প্রশিক্ষণ, যদি থাকে, গ্রহণ করিতে পারে; (২) ’’কাউন্সিল’’ অর্থ এই আইনের অধীন গঠিত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল; (৩) ’’কার্যনির্বাহী কমিটি’’ অর্থ ধারা ৯ এর অধীন গঠিত কার্যনির্বাহী কমিটি; (৪) ’’ডেন্টাল প্রতিষ্ঠান’’ অর্থ ডেন্টাল বা দন্ত চিকিৎসা শাস্ত্রে ডিগ্রী, ডিপ্লোমা বা প্রশিক্ষণ প্রদানকারী কোন প্রতিষ্ঠান; (৫) ’’তফসিল’’ অর্থ এই…