১৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিল, পেশাদার ও স্বীকৃত মেডিকেল চিকিৎসকদের নিবন্ধন করতঃ উহাদের নাম, এতদসংক্রান্ত প্রয়োজনীয় বিবরণসহ, একটি রেজিস্টারে অন্তর্ভুক্ত করিবে, এবং উক্ত রেজিস্টার প্রকাশ ও সংরক্ষণ করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধন ও রেজিস্টারভুক্তির জন্য সংশ্লিষ্ট পেশাদার ও স্বীকৃত মেডিকেল চিকিৎসককে কাউন্সিলের নিকট, নির্ধারিত পদ্ধতিতে, আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর কাউন্সিল, নির্ধারিত মানদন্ড ও নীতিমালার আলোকে যোগ্য বিবেচনা করিলে, আবেদনকারী মেডিকেল চিকিৎসককে নিবন্ধন করতঃ নির্ধারিত পদ্ধতিতে, নিবন্ধন সনদ প্রদান করিবে। (৪) কাউন্সিল, তৎকর্তৃক…