১৭। (১) যদি কাউন্সিলের নিকট কার্যনির্বাহী কমিটির কোন প্রতিবেদনে প্রতীয়মান হয় যে, মেডিকেল চিকিৎসা-শিক্ষা বা ডেন্টাল চিকিৎসা-শিক্ষা সংক্রান্ত স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতার কোন ডিগ্রী, ডিপ্লোমা বা সনদ অর্জনের জন্য বাংলাদেশের কোন মেডিকেল প্রতিষ্ঠান বা ডেন্টাল প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত পাঠ্যসূচী, পরিচালিত পরীক্ষা অথবা উক্ত সনদ প্রদানের জন্য গৃহীত পরীক্ষায় অংশগ্রহণকারীদের কাঙ্খিত ব্যুৎপত্তির মান , নির্ধারিত মানদন্ড ও নীতিমালার আলোকে, উক্ত যোগ্যতাসম্পন্ন একজন ব্যক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার সমকক্ষ নহে, তাহা হইলে কাউন্সিল, উহার বিবেচনায় প্রয়োজনীয় মন্তব্যসহ, উক্ত প্রতিবেদনে উল্লিখিত বিষয়ে,…