বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ( ২০১০ সনের ৬১ নং আইন ) [২০শে ডিসেম্বর, ২০১০ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ১৯৮০ রহিতক্রমে কতিপয় সংশোধনীসহ উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ১৯৮০ (১৯৮০ সনের ১৬ নং আইন) রহিতক্রমে কতিপয় সংশোধনীসহ উহা পুনঃপ্রণয়নের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল পুনর্গঠন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-