৯। (১) বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) মাদ্রাসা শিক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণ; (খ) মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি ও নবায়নের অনুমতি প্রদান এবং পাঠদান ও স্বীকৃতির অনুমতি স্থগিত, বাতিল ও পুনর্বহাল; (গ) মাদ্রাসা শিক্ষা কোর্স নির্ধারণ; (ঘ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮ (২০১৮ সনের ৬২ নং আইন) অনুযায়ী পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন, উন্নয়ন, নবায়ন, নিরীক্ষণ এবং সংস্কার কার্যক্রমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে প্রয়োজনীয় সহায়তা প্রদান; (ঙ) বোর্ড কর্তৃক পরিচালিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ফি নির্ধারণ, ফল প্রকাশ, একাডেমিক…