৮। (১) কোনো সদস্যের সদস্য পদ ইস্তফা, মৃত্যু অথবা অন্য কোনো কারণে শূন্য হইলে ধারা ৬ এর বিধান অনুসারে অন্য কোনো ব্যক্তি সংশ্লিষ্ট শূন্য পদে মনোনীত অথবা নিযুক্ত হইবেন। (২) মেয়াদ অতিক্রান্ত হওয়া সত্ত্বেও একজন সদস্য তাঁহার পদে বহাল থাকিবেন, যতক্ষণ পর্যন্ত উক্ত মেয়াদের অবসান দ্বারা সৃষ্ট শূন্যতা এই আইনের বিধান অনুযায়ী পূরণ করা না হয়।