৬। (১) বোর্ডের একটি পরিচালনা পর্ষদ থাকিবে এবং নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা :- (ক) চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার একজন কর্মচারী; (গ) কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার একজন কর্মচারী; (ঘ) বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার একজন কর্মচারী; (ঙ) পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়; (চ) সরকার কর্তৃক বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা চেয়ারম্যানগণের…