৩০। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, Madrasah Education Ordinance, 1978 (Ordinance No. IX 1978), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন উক্ত রহিতকরণ সত্ত্বেও- (ক) এই আইনের অধীন পরিচালনা পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত উক্ত Ordinance এর অধীন গঠিত Board, অতঃপর উক্ত Board বলিয়া উল্লিখিত, এর পরিচালনা পর্ষদ এই আইনের অধীন গঠিত পরিচালনা পর্ষদ বলিয়া গণ্য হইবে; (খ) উক্ত Ordinance এর অধীন প্রণীত বিধি বা প্রবিধান এই আইনের অধীন বিধি বা প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত, এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে বলবৎ থাকিবে। (৩) উক্ত Ordinance রহিত…