২৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন ও তদধীন প্রণীত বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বোর্ড, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে; যথা :- (ক) পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণ, পরীক্ষার ফি নির্ধারণ, সনদ প্রদান ও প্রত্যাহার; (খ) পাঠ্যক্রম ও কোর্স প্রণয়ন; (গ) বোর্ডের সকল পরীক্ষা পরিচালনা; (ঘ) বোর্ডের কর্মচারীগণের ক্ষমতা ও দায়িত্ব; (ঙ) বোর্ড ও কমিটির সভা পরিচালনা; (চ)…