২৫। বোর্ড কর্তৃক অনুমোদিত অথবা বোর্ড কর্তৃক পরিচালিত কোনো পরীক্ষার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত কোনো পুস্তকে যাহার আর্থিক স্বার্থসংশ্লিষ্টতা রহিয়াছে অথবা এইরূপ কোনো পুস্তকের প্রকাশক, সংগ্রাহক অথবা সরবরাহকারী অথবা এই জাতীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্টতা রহিয়াছে এইরূপ কোনো ব্যক্তি পরিচালনা পর্ষদ অথবা এই আইনের অধীনে নিযুক্ত কোনো কমিটির সদস্য হইবার যোগ্য হইবেন না এবং এইরূপ স্বার্থ লাভের পর আর সদস্য হিসাবে কার্য করিতে পারিবেন না।