২। বিষয় অথবা প্রসংগের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘অধ্যক্ষ’’ অর্থ আলিম, ফাযিল বা কামিল মাদ্রাসার অধ্যক্ষ (২) ‘‘আলিম মাদ্রাসা’’ অর্থ বোর্ডের অধিভুক্ত এবং আলিম মানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান; (৩) ‘‘আলিম মান’’ অর্থ আলিম কোর্সের মাদ্রাসা শিক্ষা, যাহা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কোর্সের সমমান; (৪) ‘‘ইবতেদায়ি মাদ্রাসা’’ অর্থ বোর্ডের অধিভুক্ত এবং ইবতেদায়ি মানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান; (৫) ‘‘ইবতেদায়ি মান’’ অর্থ ইবতেদায়ি কোর্সের মাদ্রাসা শিক্ষা, যাহা পঞ্চম শ্রেণির সমমান; (৬) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৭) ‘‘তত্ত্বাবধায়ক…