১৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বোর্ডের নিম্নবর্ণিত কমিটি থাকিবে, যথা :- (ক) একাডেমিক কমিটি; (খ) ইবতেদায়ি পাঠক্রম কমিটি; (গ) দাখিল পাঠক্রম কমিটি; (ঘ) আলিম পাঠক্রম কমিটি; (ঙ) অর্থ কমিটি; (চ) অডিট কমিটি; (ছ) বিধি প্রণয়ন কমিটি; (জ) প্রবিধান প্রণয়ন কমিটি; (ঝ) বাছাই কমিটি; (ঞ) আপিল ও সালিশ কমিটি; (ট) পরীক্ষা ও সক্ষমতা যাচাই কমিটি; (ঠ) নাম ও বয়স শুদ্ধকরণ কমিটি; (ড) স্বীকৃতি প্রদান কমিটি; (ঢ) কেন্দ্র কমিটি; (ণ) শৃঙ্খলা কমিটি; এবং (ত) গবেষণা কমিটি। (৩) উপ-ধারা (১) ও (২) এর অধীন গঠিত কমিটির দায়িত্ব ও…