১৪। (১) চেয়ারম্যান বোর্ডের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি- (ক) বোর্ডের কার্যাবলি ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন; (খ) বোর্ডের হিসাবরক্ষণ, হিসাব বিবরণী প্রণয়ন ও হিসাব নিরীক্ষার ব্যবস্থা করিবেন; এবং (গ) সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবেন। (২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, চেয়ারম্যান জরুরি প্রয়োজনে, যেকোনো কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, এইরূপে গৃহীত কার্যক্রম অনুমোদনের জন্য তৎপরবর্তীকালে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় উপস্থাপন করিতে হইবে। (৩) চেয়ারম্যান, বোর্ডের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য, প্রয়োজনে, দৈনিক মজুরির ভিত্তিতে…