১২। (১) বোর্ড উহার কার্যাবলি পরিচালনার ক্ষেত্রে সরকারের নিকট দায়ী থাকিবে। (২) সরকার, বোর্ডের যে কোনো বিষয় পরিদর্শন বা তদন্ত করিতে পারিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন পরিচালিত পরিদর্শন বা তদন্তের পর সরকার তদনুযায়ী বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিতে পারিবে এবং উক্তরূপে কোনো নির্দেশনা প্রদান করা হইলে বোর্ড উহা প্রতিপালন করিতে বাধ্য থাকিবে। (৪) সরকার, জনস্বার্থে, লিখিত আদেশ দ্বারা পরিচালনা পর্ষদের কোনো কার্যক্রম বা কোনো কমিটি বাতিল করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, এইরূপ আদেশ প্রদানের পূর্বে সরকার, কেন উক্ত আদেশ প্রদান করা হইবে না, তৎমর্মে কারণ দর্শাইবার জন্য চেয়ারম্যানের মাধ্যমে পরিচালনা পর্ষদ…