১১। (১) বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কোনো মাদ্রাসা বা বোর্ড কর্তৃক পরিচালিত কোনো পরীক্ষা পরিদর্শন করিতে পারিবেন এবং তিনি উক্ত পরিদর্শন প্রতিবেদন বোর্ডের নিকট প্রেরণ করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।