১০। (১) বোর্ড মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি প্রদান করিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত স্বীকৃতি প্রদানের পদ্ধতি, ফি, স্বীকৃতি স্থগিত বা বাতিল, স্বীকৃতি স্থগিত বা বাতিলের বিরুদ্ধে আপিল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে, তবে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী এতদ্সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা যাইবে।