৯। পরিচালনা বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) ইনস্টিটিউটের কার্যাবলীর তত্ত্বাবধান এবং দিক নির্দেশনা প্রদান; (খ) ইনস্টিটিউটের নীতিগত বিষয়ে সিদ্ধান্ত প্রদান; (গ) ইনস্টিটিউটের প্রস্তাবিত নীতিমালা এবং কর্ম পরিকল্পনা অনুমোদন; (ঘ) সরকারের নিকট হইতে বা অন্য কোন উৎস হইতে অনুদান গ্রহণের প্রস্তাব অনুমোদন; (ঙ) ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন; (চ) বাজেট প্রস্তাব অনুমোদন; এবং (ছ) উচ্চ শিক্ষা বা গবেষণার জন্য আর্থিক সহায়তা প্রস্তাব অনুমোদন।