৮। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন; (খ) প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী বা উভয়ই, যদি থাকেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যাহারা বোর্ডের কো-চেয়ারম্যানও হইবেন; (গ) স্পিকার কর্তৃক মনোনীত ২(দুই) জন সংসদ সদস্য; (ঘ) সিনিয়র সচিব/সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যিনি বোর্ডের ভাইস-চেয়ারম্যানও হইবেন; (ঙ) উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; (চ) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (ছ) সদস্য (কৃষি, পানি সম্পদ ও পলস্নী প্রতিষ্ঠান), পরিকল্পনা কমিশন; (জ) অর্থ বিভাগ…