১১। (১) ইনস্টিটিউটের জন্য একজন মহাপরিচালক থাকিবে। (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও সার্বক্ষণিক কর্মচারী হইবেন এবং তিনি- (ক) ইনস্টিটিউটের সাধারণ পরিচালনা ও প্রশাসনের দায়িত্বে থাকিবেন; (খ) ইনস্টিটিউটের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; (গ) বোর্ডের নীতি, আদেশ ও নির্দেশসমূহ যথাযথভাবে প্রতিপালন করিবেন; (ঘ) সার্বিক কাজের জন্য বোর্ডের নিকট দায়ী থকিবেন; এবং (ঙ) সরকার কর্তৃক, সময় সময়, তাহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবেন। (৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা…