৯। (১) কেন্দ্রে, সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত সংখ্যক, পরিচালক ও মেম্বার ডাইরেক্টিং স্টাফ থাকিবে। (২) পরিচালক ও মেম্বার ডাইরেক্টিং স্টাফ সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিয়োগপ্রাপ্ত হইবেন। (৩) পরিচালক বা মেম্বার ডাইরেক্টিং স্টাফ রেক্টর কর্তৃক অর্পিত বা নির্ধারিত কার্য-সম্পাদন করিবেন।