৮। (১) কেন্দ্রের একজন রেক্টর থাকিবেন, যিনি সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিয়োগপ্রাপ্ত হইবেন। (২) রেক্টর কেন্দ্রের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি সার্বক্ষণিক দায়িত্বে থাকিবেন। (৩) এই আইনের বিধানাবলি সাপেক্ষে, রেক্টর- (ক) কেন্দ্রের কার্যাবলি সম্পাদন ও তহবিল ব্যবস্থাপনা করিবেন; এবং (খ) কেন্দ্রের কার্যাবলির কার্যকর ব্যবস্থাপনা ও বোর্ডের সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন। (৪) রেক্টর বোর্ড কর্তৃক অর্পিত বা নির্ধারিত অন্যান্য দায়িত্বও পালন করিবেন। (৫) রেক্টরের পদ শূন্য হইলে বা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রেক্টর তাহার দায়িত্ব পালনে অক্ষম হইলে সরকার রেক্টরের কার্যাবলি পরিচালনার…