৭। (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, বোর্ড উহার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) চেয়ারপারসন কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে। (৩) প্রতি বৎসর বোর্ডের অন্যূন ২ (দুই) টি সভা অনুষ্ঠিত হইবে। (৪) অন্যূন ৭ (সাত) জন সদস্যের উপস্থিতিতে বোর্ডের সভার কোরাম হইবে। (৫) চেয়ারপারসন বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে বোর্ডের জ্যেষ্ঠতম সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৬) বোর্ডে উপস্থাপিত যে কোনো বিষয়ে সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে। (৭) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে…