৬। কেন্দ্রের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি ও বেসরকারি নির্বাহীগণকে গতিশীল ও উন্নয়নমুখী সমাজ গঠনে নেতৃত্ব গ্রহণের উপযোগী করিয়া গড়িয়া তোলা; (খ) বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারভুক্ত কর্মচারীগণকে বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান; (গ) ক্যাডার বহির্ভূত সরকারি কর্মচারীগণকে বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান; (ঘ) প্রজাতন্ত্র ও স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে নিয়োজিত কর্মচারীদের কর্মকালীন প্রশিক্ষণ প্রদান; (ঙ) লোক-প্রশাসন ও উন্নয়নের উপর গবেষণা ও প্রকাশনার ব্যবস্থা গ্রহণ; (চ) প্রশাসন ও উন্নয়নের উপর পুস্তক, সাময়িকী ও প্রতিবেদন প্রকাশ করণ; (ছ) গ্রন্থাগার ও পাঠকক্ষ স্থাপন এবং…