৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন মন্ত্রী, যিনি বোর্ডের চেয়ারপারসনও হইবেন; (খ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী; (গ) মন্ত্রিপরিষদ সচিব; (ঘ) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; (ঙ) সচিব, অর্থ বিভাগ; (চ) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; (ছ) রেক্টর; (জ) উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; (ঝ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, যিনি সরকার কর্তৃক মনোনীত হইবেন; (ঞ) কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ; (ট) প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড…