৪। (১) কেন্দ্রের বিষয়াদি ও কার্যাবলির সাধারণ পরিচালনা ও প্রশাসন, নির্ধারিত বিধানাবলি সাপেক্ষে, একটি বোর্ডের উপর ন্যস্ত থাকিবে, এবং কেন্দ্র যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য-সম্পাদন করিতে পারিবে বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য-সম্পাদন করিতে পারিবে। (২) নীতিগত বিষয়ে বোর্ডের কার্যাবলি সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পরিচালিত হইবে।