২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “কেন্দ্র’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র; (২) “চেয়ারপারসন” অর্থ বোর্ডের চেয়ারপারসন; (৩) “নির্ধারিত” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি অথবা প্রবিধান দ্বারা নির্ধারিত; (৪) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৫) “বিধি” অর্থ আইনের অধীন প্রণীত বিধি; (৬) “বোর্ড” অর্থ ধারা ৫ এর অধীন গঠিত কেন্দ্রের পরিচালনা বোর্ড; (৭) “রেক্টর” অর্থ ধারা ৮-এর অধীন নিয়োগকৃত রেক্টর; এবং (৮) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য।