১৬। (১) প্রতি অর্থ বৎসর শেষ হইবার পর, যথাশীঘ্র সম্ভব, কেন্দ্র উক্ত অর্থ বৎসরে সম্পাদিত কার্যাবলির বিবরণ সংবলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার, প্রয়োজনে, কেন্দ্রের নিকট হইতে যে কোনো সময় কেন্দ্রের যে কোনো বিষয়ের উপর প্রতিবেদন, রিটার্ণ, বিবরণ, প্রাক্কলন, পরিসংখ্যান বা অন্য কোনো তথ্য তলব করিতে পারিবে, এবং কেন্দ্র উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।