১৫। (১) কেন্দ্র, নির্ধারিত পদ্ধতিতে ও ফরমে, উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক নামে অভিহিত, প্রতি বৎসর কেন্দ্রের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা কার্য সমাপ্ত হইবার পর নিরীক্ষা প্রতিবেদনের একটি অনুলিপি কেন্দ্রের নিকট প্রেরণ করিবেন, এবং কেন্দ্র উক্ত প্রতিবেদনের উপর বোর্ডের মতামতসহ উহা সরকারের নিকট প্রেরণ করিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কেন্দ্রের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে…