১৩। (১) কেন্দ্রের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো উৎস হইতে মেয়াদি বা অন্য কোনো শর্তে গৃহীত ঋণ; (গ) কেন্দ্রের নিজস্ব সম্পদ হইতে প্রাপ্ত আয় বা রয়্যালটি; (ঘ) কেন্দ্রের প্রশিক্ষণ সেবা, গবেষণা ও পরামর্শ এবং প্রকাশনা হইতে প্রাপ্ত আয়; এবং (ঙ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে। ব্যাখ্যা ।-“তপশিলি ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (President’s Order No.127 of 1972) এর Article 2 (j) তে…