১২। বোর্ড এই আইন এবং এই আইনের অধীন প্রণীত বিধি বা প্রবিধানের বিধানাবলির অধীন উহার উপর অর্পিত কোনো ক্ষমতা বা দায়িত্ব, সাধারণ বা বিশেষ লিখিত আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত শর্তে, যদি থাকে, চেয়ারপারসন, রেক্টর অথবা কেন্দ্রের একজন সদস্য বা কোনো কর্মচারীর নিকট অর্পণ করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, ধারা ১৮ এর অধীন প্রবিধান প্রণয়নের ক্ষমতা এই ধারার বিধান অনুযায়ী অর্পণ করা যাইবে না।