৯৷ (১) ফাউন্ডেশনের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোন স্থানীয় কর্তৃপক্ষের অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বিদেশী সরকার বা সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত সাহায্য বা মঞ্জুরী; (ঘ) ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বই, পত্র-পত্রিকা ও অন্যান্য সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) এই তহবিল ফাউন্ডেশনের নামে কোন তফসিলী ব্যাংকে জমা রাখা হইবে এবং বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে এই তহবিল হইতে অর্থ উঠানো যাইবে৷ (৩) এই তহবিল হইতে ফাউন্ডেশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে৷ (৪) ফাউন্ডেশন এই…