৮৷ (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) বোর্ডের সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রতি তিন মাসে বোর্ডের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হইবে৷ (৩) বোর্ডের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে চেয়ারম্যান কর্তৃক সদস্যদের মধ্য হইতে মনোনীত কোন সংসদ সদস্য সভায় সভাপতিত্ব করিবেন৷ (৪) বোর্ডের মোট সদস্যের এক চতুর্থাংশের উপস্থিতিতে উহার সভার কোরাম গঠিত হইবে: তবে শর্ত থাকে যে, মুলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না৷ (৫) উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে বোর্ডের সভায়…