৭৷ ফাউন্ডেশনের কার্যাবলী হইবে নিম্নরূপ যথা:- (ক) ঐতিহাসিক লোক ও কারুশিল্পের সংরক্ষণ করা; (খ) কারুশিল্প বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা; (গ) দেশের বিভিন্ন অঞ্চলে লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠা করা; (ঘ) নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সোনারগাঁও এ একটি শিল্পগ্রাম প্রতিষ্ঠা করা; (ঙ) লোক ও কারুশিল্প বিষয়ে গবেষণার ব্যবস্থা করা এবং গবেষণালব্ধ তত্ত্ব ও তথ্যাদির প্রকাশনার ব্যবস্থা করা; (চ) লোক ও কারুশিল্পের নিদর্শনাদির সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের উত্সাহ প্রদান; (ছ) লোক ও কারুশিল্প উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন; (জ) লোক ও কারুশিল্পের গবেষণায় নিয়োজিত যে কোন ব্যক্তি বা সংস্থাকে সাহায্য ও…