৬৷ পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সরকার কর্তৃক মনোনীত জাতীয় সংসদের তিনজন সদস্য; (গ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (ঘ) অর্থ বিভাগ কর্তৃক উক্ত বিভাগ হইতে মনোনীত অন্যুন যুগ্ম-সচিবের পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) জাতীয় যাদুঘরের মহা-পরিচালক, পদাধিকারবলে; (চ) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যান, পদাধিকারবলে; (ছ) বাংলা একাডেমীর মহা-পরিচালক, পদাধিকারবলে; (জ) পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, পদাধিকারবলে; (ঝ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের…