১৮৷ (১) ফাউন্ডেশন স্থাপনের সংগে সংগে তদানীন্তন Cultural Affairs and Sports Division এর ১২ই মার্চ, ১৯৭৫ তারিখের Resolution No. F. 7-2/75-Cul. অতঃপর উক্ত রেজিলিউশন বলিয়া উল্লেখিত, বাতিল হইয়া যাইবে৷ (২) উক্ত রেজিলিউশন বাতিল হইবার সঙ্গে সঙ্গে- (ক) উক্ত রেজিলিউশনের অধীনে গঠিত Bangladesh Folk Arts and Crafts Foundation, অতঃপর উক্ত সংস্থা বলিয়া উল্লেখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত সংস্থার সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবি ও অধিকার ফাউন্ডেশনে হস্তান্তরিত হইবে এবং ফাউন্ডেশন উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার…