৭। (১) কর্পোরেশনের অনুমোদিত মূলধন হইবে ৩ (তিন) হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হইবে ২৬৩৭.২২ কোটি টাকা, যাহা কর্পোরেশনের প্রয়োজন অনুযায়ী সরকার কর্তৃক প্রদত্ত হইবে। (২) উপধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কর্পোরেশনের অনুমোদিত বা পরিশোধিত মূলধনের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করিতে পারিবে। (৩) সরকার কর্পোরেশনের অংশীদার হইবে এবং কর্পোরেশন কর্তৃক যে কোনো সময়ে ইস্যুকৃত শেয়ারের অন্যূন শতকরা ৫১ (একান্ন) ভাগ ধারণ করিবে এবং অবশিষ্ট শেয়ার জনসাধারণের ক্রয়ের সুযোগ থাকিবে।