৬৪। (১) Bangladesh Small and Cottage Industries Corporation Act, 1957(Act No. XVII of 1957), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও, উক্ত Act এর অধীন- (ক) কৃত সকল কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) গৃহীত কোনো কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা এইরূপে নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত Act রহিত হয় নাই; (গ) প্রণীত বিধি, প্রবিধান, আদেশ, নির্দেশাবলি বা প্রজ্ঞাপন এই আইনের অধীন নূতনভাবে প্রণীত না হওয়া পর্যন্ত বা, ক্ষেত্রমত, বিলুপ্ত না করা পর্যন্ত, প্রয়োজনীয় অভিযোজনসহ পূর্বের ন্যায় এমনভাবে চলমান, অব্যাহত…