৬। কর্পোরেশনের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (১) কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং হস্ত ও কারুশিল্পের নিবন্ধন; (২) শিল্পপার্ক ও শিল্পনগরী প্রতিষ্ঠা এবং উহার ভূমি বা প্লট, ভবন বা ভবনের স্পেস বরাদ্দ, ভাড়া বা ইজারা প্রদান; (৩) কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প ও মাঝারি শিল্পখাতে নূতন উদ্যোক্তা তৈরি, দক্ষ ব্যবস্থাপক ও কর্মী তৈরি, ইত্যাদি কাজের জন্য প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ; (৪) কুটির শিল্প, অতিক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প এবং হস্ত ও কারুশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বৃহৎ শিল্প ও মাঝারি শিল্পের সহিত উহাদের উপ-ঠিকাদারী সম্পর্ক স্থাপন ও…