৫৬। কর্পোরেশন কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং হস্ত ও কারুশিল্প স্থাপন এবং উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ এবং বিপণন কার্যক্রমে যে কোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহযোগিতা চাহিতে পারিবে এবং এইরূপ সহযোগিতা চাওয়া হইলে, উক্ত প্রতিষ্ঠানসমূহ সহযোগিতা প্রদান করিবে।